
নয়াদিল্লি, ১০ নভেম্বর : আগামী ১৪-১৬ নভেম্বর ১৭ তম জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিদেশ মন্ত্রকের মতে, সম্মেলনের সমাপনী অধিবেশনে রাষ্ট্রপতি উইডোডো প্রতীকীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জি-২০ প্রেসিডেন্সি হস্তান্তর করবেন। ভারত আনুষ্ঠানিকভাবে ১ ডিসেম্বর ২০২২ থেকে জি-২০ প্রেসিডেন্সি গ্রহণ করবে।
শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী মোদী শীর্ষ নেতৃত্বদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বালিতে ভারতীয় সম্প্রদায়ের সাথেও ভাষণ দেবেন এবং মতবিনিময় করবেন।
