Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Mumbai:মুম্বইয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু তরুণীর, চালককে শনাক্ত ও গ্রেফতার করল পুলিশ

Young girl dies after being hit by a car in Mumbai
Young girl dies after being hit by a car in Mumbai

 

মুম্বই, ৪ সেপ্টেম্বর : মুম্বইয়ের বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বছর ২৭-এর এক তরুণী। মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাড এলাকায়। দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি ওই তরুণীকে ধাক্কা মারে, অভিযুক্ত গাড়ির চালকই ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, তরুণীকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।

মুম্বই পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনার তদন্তে নেমে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ বিশদ তদন্তে নেমেছে। মুম্বই পুলিশ আরও জানিয়েছে, যে গাড়ি চালাচ্ছিল তার নাম অনুজ সিনহা। মৃত তরুণীর নাম - শাহানা কাজী (২৭)। মেহেন্দি ক্লাস থেকে বাড়ি ফিরছিল সে, সেই সময় বেপরোয়া গাড়িটি তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা গাড়ির চালককে মারধর করে বলেও অভিযোগ।

You might also like!