
নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার, ২২ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের মেরঠ সফরে যাচ্ছেন। ওই দিন প্রধানমন্ত্রী প্রায় ১২,৯৩০ কোটি টাকার মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী ভারতের প্রথম নমো ভারত আরআরটিএস-র উদ্বোধন করবেন এবং সমগ্র দিল্লি-মেরঠ নমো ভারত করিডোর জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ভারতের দ্রুততম মেট্রো - মেরঠ মেট্রো উদ্বোধন করবেন। এই প্রকল্পগুলি ভারতে সমন্বিত নগর ও আঞ্চলিক পরিবহনের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছে।
প্রধানমন্ত্রী রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ শতাব্দী নগর নমো ভারত স্টেশনে মেরঠ মেট্রো এবং নমো ভারত ট্রেনের সূচনা করবেন। সেখান থেকে তিনি মেরঠ দক্ষিণ স্টেশন পর্যন্ত মেট্রো যাত্রা করবেন। দুপুর ১টা নাগাদ প্রধানমন্ত্রী প্রায় ১২,৯৩০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।
