Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Narendra Modi : মাতৃশোকের মাঝেও পন্থের জন্য প্রার্থনা প্রধানমন্ত্রীর

Rishabh Pant - Narendra Modi
Rishabh Pant - Narendra Modi

 

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর  : ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থ । মাতৃশোকের মাঝে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার ভোরে দিল্লি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থ । এদিকে আজই প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন । মা হীরাবেনের প্রয়াণের শোকের মাঝেও ভারতীয় উইকেটকিপারের জন্য প্রার্থনা করে টুইট করেন প্রধানমন্ত্রী । মোদী লেখেন, ‘প্রখ্যাত ক্রিকেটার ঋষভ পান্থের দুর্ঘটনায় মর্মাহত। তার সুস্বাস্থ্যতা ও মঙ্গল কামনা করছি।’

প্রসঙ্গত, দিল্লি থেকে বাড়ি ফেরার পথে উত্তরাখণ্ডের কাছে পন্থের গাড়ি রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে। গাড়ি চালাতে চালাতে পন্থের চোখ লেগে যায় এবং তাঁর ফলেই এই দুর্ঘটনা ঘটে এবং গাড়িটিতে আগুন ধরে যায়। আহত পন্থকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে বর্তমানে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…