Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Narendra Modi : 'হ্যাপি নিউ ইয়ার', দেশবাসীকে নতুন বছরে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

PM Modi and President
PM Modi and President

 

নয়াদিল্লি, ১ জানুয়ারি : নতুন বছরকে স্বাগত জানাল দেশ। নতুন বছরের প্রথম সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন বছরে দেশের ঐক্য এবং অখণ্ডতার বজায় রাখার কথা বললেন রাষ্ট্রপতি। পয়লা জানুয়ারির সকালে টুইটবার্তায় দেশবাসীকে শুভকামনা জানিয়ে টুইট। রাষ্ট্রপতি লেখেন, "সকলকে শুভ নববর্ষ। সমস্ত নাগরিক এবং প্রবাসী ভারতীয়দের শুভেচ্ছা। ২০২৩ সাল আমাদের জীবনে নতুন অনুপ্রেরণা, লক্ষ্য এবং কৃতিত্ব নিয়ে আসুক। আসুন আমরা ঐক্য, অখণ্ডতা এবং সকলকে নিয়ে উন্নয়নে ফের একবার নিজেদের উৎসর্গ করার সংকল্প করি।

নতুন বছরের সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন, "সকলের ২০২৩ সাল খুব ভালো কাটুক। নতুন আশা, আনন্দ এবং অফুরান্ত সাফল্যে সবার নতুন বছর ভরে উঠুক। নতুন বছরে সকলের সুস্বাস্থ্যের কামনা করি। '

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার জন্মদিনেও টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, "কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজিকে জন্মদিনের শুভেচ্ছা। বিমান পরিবহণকে আরও প্রাণবন্ত করতে এবং ইস্পাত ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করে চলেছেন। ঈশ্বর তাঁকে দীর্ঘ এবং সুস্থ জীবন দিন।" এমনকি এদিন মণিপুরের মুখ্যমন্ত্রীকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…