Breaking News
 
Rahul Gandhi : ‘ভয় পাবেন না, মঞ্চ ও জায়গা আপনিই বেছে নিন’, মোদিকে ফের প্রকাশ্য বিতর্কে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর Agniveer: অগ্নিবীরদের মেয়াদ ও বেতন বৃদ্ধি? সেনা সর্বাধিনায়কের ঘোষণায় নতুন চর্চা Chhath Puja 2026: ‘হিন্দুদের উৎসবে রাজনীতি নয়’, রবীন্দ্র ও সুভাষ সরোবরে ছটের অনুমতি ঘোষণা অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! পঞ্চায়েতে ৭,১৯০ নিয়োগ, নতুন ভবন নিউটাউনে US Midterm Elections Results 2026: নির্বাচনে ভরাডুবির আশঙ্কা, তবু আত্মবিশ্বাসী ট্রাম্প! বললেন, ‘ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে পারি’ SC On Tulu Mondal Case: কলকাতায় ফিরতেই হবে টুলুকে, ৭ ডিসেম্বর পর্যন্ত শাস্তিমূলক পদক্ষেপে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

 

Supreme court:আর জি কর নিয়ে স্বল্পদৈর্ঘ্যের সিনেমা বন্ধের আর্জি, শীর্ষ আদালতে অনুরোধ বৃন্দার

Petition to ban short films on RG tax, Brinda requests Supreme Court
Petition to ban short films on RG tax, Brinda requests Supreme Court

 

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : আর জি কর-এর ঘটনা নিয়ে স্বল্পদৈর্ঘ্যের সিনেমা আপাতত বন্ধের আর্জি জানালেন আইনজীবী বৃন্দা গ্রোভার। নির্যাতিতার পরিবারের আইনজীবী সোমবার সুপ্রিম কোর্টে জানান, আর জি কর নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি বানানো হয়েছে। তাঁর আর্জি, ওই ছবিটি বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। যদিও প্রধান বিচারপতি জানান, ওই ছবিটি বন্ধের নির্দেশ দিতে হলে শুনানির প্রয়োজন রয়েছে। তখন বৃন্দা আবেদন জানান, সমাজমাধ্যমে নজরদারি চালানোর জন্য নোডাল অফিসার নিয়োগ করা হোক। নির্যাতিতার ছবি-সহ তথ্য দেখলে তা মুছে ফেলার জন্য এই নিয়োগের আর্জি জানান তিনি।

আর জি করের ঘটনায় তদন্ত প্রক্রিয়া কতদূর এগোল, তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের থেকে স্টেটাস রিপোর্ট দেখতে চান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সোমবার বিকাল ৪.১৫ মিনিট নাগাদ আর জি কর মামলাটি শুনানির জন্য ওঠে প্রধান বিচারপতির বেঞ্চে। শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা অনুরোধ জানান, মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার শুনানির জন্য।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…