Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Viral News : পটনায় গোলু-২ র কাছে ভিকি ডোনার নস্যি, ৩০ হাজার সন্তানের জন্ম হয়েছে গোলুর ঔরসে!

buffalo of Patna Golu-2 (Collected)
buffalo of Patna Golu-2 (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আচ্ছা বলুন তো গরু-মহিষ কী কারণে লালন পালন করা হয়? উত্তরটা সবার জানা, দুধ বিক্রি করে তা থেকে অর্থ উপার্জনের জন্যই গরু-মোষ পালন করা হয়। সমাজের একটা বড় অংশ গোরু-মোষ পালন করে দুধ বিক্রি করে অর্থ উপার্জনের জন্য। তবে বিহারের রাজধানী পটনায় এক মোষ এখন 'বিশেষ অতিথি'। তাকে দেখতে এখন শ'য়ে শ'য়ে মানুষ ভিড় জমাচ্ছে। তার কথা জানলে আপনার চোখ হয়ে যাবে ছানাবড়া। 

এ মোষ কিন্তু যে সে মোষ নয়, এ মোষ রোজগেরে মোষ! মোষটি প্রতি মাসে আয় করে সাত থেকে আট লাখ টাকা। মোষটির যত্নআত্তি রীতিমতো রাজা-বাদশাদের মতোই। মোষটির বয়স মাত্র ছয় বছর হলেও এখনও পর্যন্ত ৩০ হাজার শাবকের জন্ম দিয়েছে সে। মোষটির ওজন ১৫ কুইন্ট্যাল। মোষটির যত্নআত্তিতে কোনও প্রকার খামতি রাখা হয় না। সব সময় পাঁচ জন মোষটির পরিচর্যায় ব্যস্ত থাকেন। প্রতিদিন দশ লিটার দুধ পান করে মোষটি। খাওয়ার তালিকায় থাকে আপেলও। থাকার জায়গাও আর পাঁচটা গোরু-মোষের থেকে সম্পূর্ণ আলাদা। একটা এসি রুম বরাদ্দ তার জন্য। প্রতিদিন চার ঘণ্টা টিভিও দেখে মোষটি।

২১ থেকে ২৩ ডিসেম্বর পটনায় তিন দিনের জন্য 'বিহার ডেইরি এবং ক্যাটল এক্সপো'-র আয়োজন করা করা হয়েছে। বিহার এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটির খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে ক্যাটল এক্সপো। এই প্রতিযোগিতা অংশ নিয়েছে দেশি-বিদেশি জাতের গরু ও মোষ। বিজয়ী গরু বা মোষটিকে পুরস্কারও দেওয়া হবে। তিন দিনব্যাপী 'বিহার ডেইরি অ্যান্ড ক্যাটেল' এক্সপোতে হরিয়ানার পানিপথ থেকে গোলু-২ নামের একটি মোষকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণে সাড়া দিয়েছে গোলু-২। তাকে দেখতে এখন ভিড় জমাচ্ছে প্রচুর মানুষ।

মোষের মালিক ও আম নন, তিনি ও খাস লোক! মোষের মালিক পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত নরেন্দ্র সিং। তিনি জানিয়েছেন, গোলু-২ তাঁর বাড়িতে তৃতীয় প্রজন্মের মোষ। প্রথম প্রজন্মের মোষটির নাম ছিল গোলু। পরের প্রজন্মের মোষটির নাম ছিল গোলু-১। এই প্রজন্মের মোষটির নাম গোলু-২। গোলু-২-এর বীর্য বিক্রি করে প্রতি বছর ২৫ লাখ টাকার বেশি আয় করেন নরেন্দ্র সিং। মোষটির দাম আনুমানিক ১০ কোটি টাকা। কৃষি মেলায় এই মোষের সর্বোচ্চ দাম নির্ধারণ হয়েছে ১০ কোটি টাকা। নরেন্দ্র জানিয়েছেন, গোলু-২-এর জন্য প্রতি মাসে আয় হয় সাত থেকে আট লাখ টাকা। পাঁচ জনের একটি দল ২৪ ঘণ্টা তার সেবাযত্নে ব্যস্ত থাকে। প্রতিদিন এক লিটার সর্ষের তেল দিয়ে মালিশ করা হয় গোলু-২-কে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…