Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Amit shah:এনএসজি দক্ষতার সঙ্গে জাতীয় সুরক্ষাকে শক্তিশালী করেছে : অমিত শাহ

Amit shah
Amit shah

 

নয়াদিল্লি, ১৬ অক্টোবর : ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর প্রতিষ্ঠা দিবস (রাইজিং ডে) উপলক্ষে বীর বাহিনীকে স্যালুট জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, এনএসজি দক্ষতার সঙ্গে ধারাবাহিকভাবে জাতীয় সুরক্ষাকে শক্তিশালী করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেচ্ছা বার্তায় লিখেছেন, এনএসজি-র রাইজিং দিবসে আমি এনএসজি আধিকারিক ও তাঁদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানাই। 'সর্বত্র সর্বোত্তম সুরক্ষা'-র মূলমন্ত্র অনুসারে, এনএসজি দ্রুত প্রতিক্রিয়া, কৌশলগত চমক, স্টিলথ অপারেশন এবং ত্রুটিহীন নির্ভুলতায় অসাধারণ দক্ষতার সঙ্গে ধারাবাহিকভাবে জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করেছে।

You might also like!