Nityananda Rai: উপেন্দ্র কুশওয়াহর সঙ্গে বৈঠক নিত্যানন্দ রাইয়ের, কেন্দ্রীয় মন্ত্রী বলেলন একত্রে আমরা ৪০টি আসনে জিতব

Nityananda Rai (File Picture)
Nityananda Rai (File Picture)

 

পাটনা, ২৬ নভেম্বর : রাষ্ট্রীয় লোক জনতা দল-এর সভাপতি উপেন্দ্র কুশওয়াহর সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিত্যানন্দ রাই। রবিবার সকালে পাটনায় বৈঠকে মিলিত হন কুশওয়াহ ও নিত্যানন্দ রাই। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিত্যানন্দ রাই বলেছেন, "তাঁর দল এনডিএ-র একটি শক্তিশালী সঙ্গী, আমরা ৪০টি আসনের সবকটি জিতব, উপেন্দ্র কুশওয়াহা বিহারের একজন অভিজ্ঞ নেতা। বিহারে এনডিএ ইতিবাচক উপায়ে তাঁর অভিজ্ঞতার সুবিধা পাচ্ছে, আমরা সবাই একসঙ্গে ৪০টি আসন জিতেছি।"


নিত্যানন্দ রাইয়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে রাষ্ট্রীয় লোক জনতা দল-এর সভাপতি উপেন্দ্র কুশওয়াহ এদিন বলেছেন, "আমাদের ব্যক্তিগত সম্পর্কও আছে। আমাদের দল এনডিএ-র অংশ, নির্বাচন এগিয়ে আসছে, তাই স্বাভাবিকভাবেই এই বিষয়েও আলোচনা হয়েছে... এনডিএ-কে কীভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে... আমরা জিতব সমস্ত ৪০ টি আসন... জেডিইউ শেষ হওয়ার পথে... আমরা আরজেডি-র মুখোমুখি হতে প্রস্তুত।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…