Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Ramban landslide: রামবানে ভূমিধসে অবরুদ্ধ জাতীয় সড়ক, হেঁটেই গন্তব্যে যাচ্ছেন মানুষজন

Jammu-Srinagar NH remains closed
Jammu-Srinagar NH remains closed

 

জম্মু, ২১ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের রামবানে জোরকদমে চলছে উদ্ধারকাজ, তবুও এখনও জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। অগত্যা দীর্ঘ পথ পায়ে হেঁটেই নিজেদের গন্তব্যে পৌঁছলেন বহু মানুষ। সোমবার সকাল থেকেই জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে সংস্কারের কাজ চলছে, গতকালের অবিরাম বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং ভূমিধসের পর টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে জাতীয় সড়ক। কোথাও মাটির নীচে মিশে গিয়েছে গাড়ি, কোথাও রাস্তা ভেঙে গিয়েছে।

রামবানে ভূমিধসের কারণে জাতীয় সড়ক ৪৪ বন্ধ থাকায়, উধমপুরে এদিন অসংখ্য যানবাহন আটকে পড়ে। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ভূমিধসের কারণে বন্ধ থাকায় এদিন সকালে পায়ে হেঁটেই নিজের বিয়েতে পৌঁছন বর ও তাঁর পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, "কিছু এলাকায়, বিশেষ করে জাতীয় মহাসড়কের কাছে অবস্থা খুবই খারাপ। উপ-মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে এবং রামবান ও বানিহালের বিধায়করা সেখানে উপস্থিত আছেন। মহাসড়কের সংস্কার কাজ চলছে। আমরা কেন্দ্রের সঙ্গে কথা বলেছি; এনডিআরএফও পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং অন্যান্য ত্রাণ তহবিলও ব্যবহার করা হবে যাতে মানুষ তাদের ক্ষতির ক্ষতিপূরণ পেতে পারে।"


You might also like!