Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Transport strike: তামিলনাড়ুতে ধর্মঘটে একাধিক ইউনিয়ন; কোথাও থমকে, কোথাও স্বাভাবিক পরিষেবা

Tamil Nadu Transport Minister S S Sivasankar
Tamil Nadu Transport Minister S S Sivasankar

 

চেন্নাই, ৯ জানুয়ারি : বাস চালক ও কন্ডাক্টরের পদ পূরণ এবং রাজ্যজুড়ে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য মহার্ঘভাতা-মুক্তি সহ একাধিক দাবিতে তামিলনাড়ুতে শুরু হয়েছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডেকেছে। পরিবহন কর্তৃপক্ষ এবং ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে আলোচনায় মীমাংসা না হওয়ায় এই ধর্মঘট শুরু হয়েছে। তামিলনাড়ুর চেঙ্গালপাট্টু, নাগাপট্টিনম ও থুতুকুদিতে এই ধর্মঘটের মোটামুটি প্রভাব লক্ষ্য করা গিয়েছে। তবে, রাজধানী চেন্নাইয়ে প্রভাব পড়েনি বলেই দাবি করেছেন তামিলনাড়ুর পরিবহন মন্ত্রী এসএস শিবশঙ্কর। ট্রান্সপোর্ট ইউনিয়নের ধর্মঘটের ঘোষণার প্রেক্ষিতে মঙ্গলবার কোয়াম্বেদু বাসস্ট্যান্ড পরিদর্শন করার পরে তামিলনাড়ুর পরিবহন মন্ত্রী এসএস শিবশঙ্কর বলেছেন, "সামগ্রিকভাবে বাস চলাচল খুবই স্বাভাবিক। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে, আমরা নিরাপত্তার এবং সমস্ত যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের যত্ন নিচ্ছি। পরিবহন ইউনিয়ন ছয় দফায় পদক্ষেপের দাবি করেছে, যার মধ্যে দু'টি ইতিমধ্যেই পূরণ হয়েছে... আমি ট্রেড ইউনিয়নগুলির কাছে ধর্মঘট প্রত্যাহার করার জন্য আবেদন করছি।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…