Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Lionel Messi: বার্সেলোনায় এখনো দেদারসে বিক্রি হচ্ছে মেসির জার্সি

Lionel Messi
Lionel Messi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন প্রায় সাড়ে তিন বছর আগে। পিএসজি ঘুরে এখন খেলেন ইন্টার মায়ামিতে। এমন অবস্থায় মেসির অফিশিয়াল জার্সি বিক্রির সুযোগ নেই বার্সেলোনার। তবু বার্সায় দেদারসে বিক্রি হচ্ছে মেসির জার্সি। সেটাও এত বেশি যে, বার্সেলোনার বর্তমান দলের খেলোয়াড়দের মধ্যে মাত্র দুজন তার চেয়ে এগিয়ে।

মেসি ভিন্ন ক্লাবের বলে বার্সেলোনায় তাঁর নামাঙ্কিত কোনো পণ্য বিক্রি হয় না। তবে সমর্থকেরা তো মেসিকে বার্সেলোনার একজন হিসেবেই অনুভব করতে ভালোবাসেন। উৎসাহী মেসি ও বার্সা ভক্তরা বার্সেলোনা স্টোরে এলে নাম-নম্বরবিহীন জার্সি কিনে নেন। তারপর সেখানেই লিখিয়ে নেন মেসির নাম ও জার্সি নম্বর। অথচ, যে মৌসুমের জার্সিটি তারা কিনছেন, সেটি আদৌ মেসি পরেনইনি।বার্সায় মেসির জার্সির বিক্রির এই চিত্র তুলে ধরেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএসের সাংবাদিক হ্যাভিয়ের মিগুয়েল। এএসের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে মেসি বার্সা ছেড়ে গেলেও ক্লাবটিতে জার্সি বিক্রিতে এখনো দাপট দেখাচ্ছেন মেসি। ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনায় মেসির আইকনিক ১০ নম্বর জার্সিটি এখন পর্যন্ত দলটির তৃতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সি।

বর্তমান ফুটবলার ইয়ামাল, লেভানডফস্কির পরেই বেশি জার্সি বিক্রি হচ্ছে মেসির জন্য। অথচ একজন খেলোয়াড় ক্লাব ছাড়ার পর তাঁর পরা সেই ক্লাবের জার্সি নিয়ে খুব একটা আগ্রহ থাকে না। থাকলেও সেটি অল্প কিছু মানুষের মধ্যেই। কিন্তু বার্সায় মেসির জার্সি বিক্রির চিত্রটা একেবারেই ভিন্ন। অবশ্য ঠিক কী পরিমাণ জার্সি বিক্রি হয়েছে সেটি প্রতিবেদনে বলা হয়নি।বর্তমান খেলোয়াড়দের মধ্যে জার্সি বিক্রিতে তৃতীয় স্থানটির জন্য লড়াই করছেন রাফিনিয়া এবং পেদ্রি। ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া অবশ্য এই মুহূর্তে সামান্য এগিয়ে আছেন। এরপর ৫ নম্বরে আছেন স্প্যানিশ মিডফিল্ডার গাভি।

You might also like!