Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Omar Abdullah: জনসাধারণের প্রত্যাশা পূরণ করাই সবথেকে বড় চ্যালেঞ্জ, মন্তব্য ওমর আব্দুল্লাহর

Omar Abdullah
Omar Abdullah

 

শ্রীনগর, ১৬ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের জনসাধারণের প্রত্যাশা পূরণ করাই সবথেকে বড় চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার প্রাক্কালে বুধবার সকালে এমনটাই মন্তব্য করলেন ওমর আব্দুল্লাহ। তিনি বলেছেন, আমাদের অনেক কাজ করতে হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে "শের-ই-কাশ্মীর" শেখ মোহাম্মদ আবদুল্লাহর মাজার-ই-আনোয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন ওমর আব্দুল্লাহ। পরে তিনি বলেন, "জম্মু ও কাশ্মীর অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের প্রচুর প্রত্যাশা রয়েছে এবং আমাদের চ্যালেঞ্জ সেই প্রত্যাশা পূরণ করা।"

ওমর আব্দুল্লাহ আরও বলেছেন, "আমাদের অনেক কিছু করার আছে। আমাদের জনগণকে আশা দিতে হবে যে, এই সরকার তাঁদের এবং জনগণের কথাই শোনা হবে। গত ৫-৬ বছর ধরে জনগণের কোনও কথা শোনা যাচ্ছিল না। তাঁদের কথা শোনা এবং তাঁদের গুরুত্ব দেওয়া আমাদের দায়িত্ব।"

You might also like!