Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

1 year ago

Sanjay Raut: মমতার সর্বদা উচিত কংগ্রেসের সঙ্গে আলোচনা করা, সঞ্জয় রাউত

Sanjay Raut
Sanjay Raut

 

নয়াদিল্লি, ১১ জানুয়ারি : পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে একাই লড়ার সিদ্ধান্তে অনড় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায় শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত বললেন, কংগ্রেস ইন্ডি জোটের সবচেয়ে বড় অংশ, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বদা উচিত কংগ্রেসের সঙ্গে আলোচনা করা।

মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, "লোকসভা হোক অথবা বিধানসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা একাই লড়েছেন। কংগ্রেস ইন্ডি জোটের একটি বড় অংশ ও তাঁর সবসময় কংগ্রেসের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া উচিত।"

বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ এনেছে আম আদমি পার্টি, এই অভিযোগের তদন্ত করবে এসিবি। এ প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, "তাঁরা সবেমাত্র নির্বাচনে জিতেছে। তদন্তও শুরু হয়েছে। নির্বাচনে টাকা বড় ভূমিকা রাখে। আমরা মহারাষ্ট্রে দেখেছি, দিল্লিতেও নিশ্চয়ই ঘটেছে।"


You might also like!