Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Mohan Yadav:মধ্যপ্রদেশের দেওয়াস থানা সুশাসন এবং ভাল আইনশৃঙ্খলার প্রকৃষ্ট উদাহরণ : মোহন যাদব

Mohan Yadav
Mohan Yadav

 

ভোপাল, ২৪ জানুয়ারি  : মধ্যপ্রদেশের দেওয়াস থানা সুশাসন এবং ভাল আইনশৃঙ্খলার একটি প্রকৃষ্ট উদাহরণ, এই মন্তব্য করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মধ্যপ্রদেশের দেওয়াস থানাকে দেশের সেরা ১০টি থানার মধ্যে নির্বাচিত করায় অভিনন্দন জানিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব।

বুধবার সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, এই অর্জন দেওয়াস সহ মধ্যপ্রদেশের সমস্ত মানুষের জন্য গর্বের বিষয়। মুখ্যমন্ত্রী ডঃ যাদব জানান, সমগ্র দেশের মধ্যে থেকে মধ্যপ্রদেশের এই থানার সুশাসন এবং ভাল আইনশৃঙ্খলার একটি প্রকৃষ্ট উদাহরণ। জনসেবায় নিবেদিত ও দায়িত্ব পালনে নিবেদিত সকল থানার পুলিশ আধিকারিকদের অভিনন্দন। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সুধীর সাক্সেনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া একটি শংসাপত্র এবং স্মারক উপহার তুলে দেন দেওয়াসের পুলিশ সুপার সম্পত উপাধ্যায় এবং থানার ইনচার্জ অজয় চান্নাকে। পুলিশের সদর দফতরে এই শংসাপত্র ও স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয় দেওয়াস থানাকে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…