Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

MP gets new Vande Bharat: মধ্যপ্রদেশ পেল নতুন বন্দে ভারত এক্সপ্রেস, চলবে খাজুরাহো ও দিল্লির মধ্যে

Madhya Pradesh gets new Vande Bharat Express, will run between Khajuraho and Delhi
Madhya Pradesh gets new Vande Bharat Express, will run between Khajuraho and Delhi

 

ভোপাল, ১২ মার্চ: মধ্যপ্রদেশ পেল একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস। এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চলবে মধ্যপ্রদেশের খাজুরাহো ও দিল্লির মধ্যে। নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। পাশাপাশি ভারত সরকার ও রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে গুজরাটের আহমেদাবাদ থেকে সবুজ পতাকা নেড়ে ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার শুভসূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে খাজুরাহো-দিল্লি (নিজামুদ্দিন) বন্দে ভারত এক্সপ্রেস। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এদিন বলেছেন, "খাজুরাহো থেকে দিল্লি পর্যন্ত একটি নতুন বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা হয়েছে, ভোপাল, রামগঞ্জ মান্ডি, হিরদারাম নগর থেকে একটি নতুন রেললাইনও এদিন উদ্বোধন করা হয়েছে। প্রায় ১৫ হাজার কোটি টাকার রেলের কাজ চলছে। আমি আবারও প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…