
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি : সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট তাঁর ভারত সফর করেছেন। শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাঁর ভারত সফরের বিভিন্ন দৃশ্যের নানা স্মরণীয় মুহূর্ত সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে প্রকাশ করেছেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাতের দৃশ্য যেমন রয়েছে, তেমনই আছে ভারতের রাস্তাঘাটের ছবি, ভারতীয় খাবার| এসব উপভোগ করার বিশেষ মুহূর্তগুলি তুলে ধরেছেন ভিডিওতে। ক্যাপশনে ভিডিয়োটি শেয়ার করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লিখেছেন, ধন্যবাদ ভারত! তার সঙ্গে ভারত ও ফ্রান্সের পতাকার ছবিও দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
— Emmanuel Macron (@EmmanuelMacron) February 19, 2026
