Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Country

1 month ago

J&K Weather: জম্মু ও কাশ্মীরের কিছু এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা

Light Rain/Snow  in Parts of J&K
Light Rain/Snow in Parts of J&K

 

শ্রীনগর, ২২ ডিসেম্বর  : জম্মু ও কাশ্মীরের কিছু অংশে মঙ্গলবার সকাল পর্যন্ত হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে সোমবার আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। আবহাওয়া দফতরের মতে, সাম্প্রতিক সময়ে জম্মু ও কাশ্মীর রাজ্যের আবহাওয়া মোটের উপর স্থিতিশীল রয়েছে। তুলনামূলকভাবে বেশি তাপমাত্রার কারণে সমতল এলাকাগুলিতে উল্লেখযোগ্য তুষারপাত এখনও রেকর্ড করা হয়নি। তবে উত্তর কাশ্মীরের কিছু অঞ্চলে সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হালকা বৃষ্টি এবং উঁচু এলাকায় তুষারপাত হতে পারে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, রাতের দিকে তাপমাত্রা কমে গেলে সমতল এলাকায় বৃষ্টিপাত তুষারের রূপ নিতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগের পশ্চিমী ঝঞ্ঝার ফলে বায়ুমণ্ডলে যে আর্দ্রতা রয়ে গেছে, তার প্রভাব উঁচু পার্বত্য এলাকায় সীমিত আকারে আবহাওয়ার পরিবর্তন ঘটাতে পারে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

You might also like!