Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Jammu and Kashmir: কাশ্মীরে শুষ্ক দিন শেষ, বরফের চাদরে ঢাকা পড়ল হিমাচলের পাহাড়

Jammu and Kashmir
Jammu and Kashmir

 

শ্রীনগর, ২০ ফেব্রুয়ারি : অবশেষে শুষ্ক আবহাওয়ার দিন শেষ হল জম্মু ও কাশ্মীরে। বৃহস্পতিবার সকালে হালকা বৃষ্টিতে ভিজেছে শ্রীনগর-সহ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্ত। শ্রীনগরের সমতল ভূমিতে এদিন সকালে হালকা বৃষ্টি হয়েছে, আবার কুপওয়ারা জেলার জিহামা এলাকায় নতুন করে তুষারপাত হয়েছে, এর পরে ওই এলাকা মনোরম সৌন্দর্য্যে সেজে উঠেছে। বৃহস্পতিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.০ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবারই তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশেও। শিমলা-সহ হিমাচলের উঁচু পাহাড়ি এলাকায় নতুন করে তুষারপাত হয়েছে। শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে পাহাড়। শিমলার রোহরু এলাকার কাদিওয়ান গ্রামে তুষারপাত হয়েছে। হিমাচলের নরকান্দার চপল মহকুমার উঁচু এলাকায় তুষারপাত ও বৃষ্টিপাত হয়েছে।

You might also like!