Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Joshimath : চরম বিপদের মুখে যোশীমঠ! প্রশাসন সতর্ক, বাসিন্দাদের ত্রাণ শিবিরে যেতে নির্দেশ

Joshimath
Joshimath

 

দেহরাদূন, ৯ জানুয়ারি : গাড়োয়াল হিমালয়ের কোলে মাথা তুলেছিল ছোট্ট শহর জোশীমঠ। উত্তরাখণ্ডে পর্যটকদের আকর্ষণের অন্যতম এই কেন্দ্রবিন্দু এখন চরম বিপদের মুখে। আশঙ্কা, যে কোনও মুহূর্তে পাহাড়ের সঙ্গে হুড়মুড়িয়ে ধসে যাবে জোশীমঠ। প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে, বাসিন্দাদের ত্রাণ শিবিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, "আমরা সবাইকে একটি টিম হিসেবে কাজ করার এবং যোশীমঠকে বাঁচানোর জন্য আবেদন করেছি। ঝুঁকিপূর্ণ ৬৮টি বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ৬০০টিরও বেশি বাড়ির একটি জোন তৈরি হয়েছে এবং তাঁদের অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীও পর্যবেক্ষণ করছেন এবং সম্ভাব্য সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

চামোলির জেলাশাসক বলেছেন, জোশীমঠ এলাকাকে দুর্যোগপ্রবণ ঘোষণা করা হয়েছে। জলশক্তি মন্ত্রকের একটি টিম-সহ কেন্দ্রীয় সরকারের দু'টি টিম এখানে আসছে। জোশীমঠ ও আশেপাশের এলাকায় নির্মাণকাজ নিষিদ্ধ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো রেশন দেওয়া হচ্ছে। স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী এদিন বলেছেন, "ক্ষতিগ্রস্তদের ধৈর্য এবং মনোবল প্রয়োজন। আমরা জ্যোতিষী থেকে ধর্মশাস্ত্রী - বিভিন্ন দক্ষতার মানুষজনদের আমন্ত্রণ জানিয়েছি। তাঁরা আমাদের জ্যোতিরমঠ রক্ষার জন্য আচার-অনুষ্ঠানের কথা বলেছেন।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…