Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Country

4 days ago

Infiltration Bid Foiled In J&K: উরিতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, নিহত পাকিস্তানি জঙ্গি

Pakistani Terrorist Killed In Army-Police Joint Operation In Uri
Pakistani Terrorist Killed In Army-Police Joint Operation In Uri

 

শ্রীনগর, ১৫ মার্চ : জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনা| এই ঘটনায় এক পাকিস্তানি জঙ্গিকে গুলি করে নিকেশ করেছে ভারতীয় সেনা। রবিবার সেনাবাহিনীর চিনার কোর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশ গোয়েন্দা সূত্রে জঙ্গি অনুপ্রবেশের পরিকল্পনার খবর পাওয়ার তথ্যের ভিত্তিতে ১৪ ও ১৫ মার্চ মধ্যরাতে উরি সেক্টরের বুচার অঞ্চলে যৌথ অভিযান শুরু করে। অভিযানের সময় জওয়ানরা ঝোপঝাড়ের মধ্যে এক সন্দেহভাজন জঙ্গির গতিবিধি লক্ষ্য করেন। এরপর সেনাবাহিনী জঙ্গিকে আত্মসমর্পণের কথা বলে। সেই সময় জঙ্গি নির্বিচারে গুলি চালাতে শুরু করলে পাল্টা গুলির লড়াইয়ে তাকে হত্যা করা হয়। সেনা সূত্রে জানা গিয়েছে, অভিযানস্থল থেকে একটি একে শ্রেণির রাইফেল, একটি পিস্তল এবং বিপুল পরিমাণ গোলাবারুদ-সহ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।

You might also like!