Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Vande Bharat Express: ফের আক্রান্ত প্রধানমন্ত্রীর স্বপ্নের বন্দে ভারত ! এবার কাটিহারে পাথরের আঘাতে ভাঙল জানালা

Stone Pelting
Stone Pelting

 

কাটিহার, ২১ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেস ফের আক্রান্ত! এবার বিহারের কাটিহারে পাথরের আঘাতে ভাঙল সুপারফাস্ট বন্দে ভারত এক্সপ্রেসের জানালা। ২০ জানুয়ারি (শুক্রবার) বন্দে ভারত এক্সপ্রেসের পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছে। আরপিএফ জানিয়েছে, পাথর ছোড়ার কারণে কোচ সি-৬-এর ডান দিকের একটি জানালার কাঁচ ভেঙে গিয়েছে।

বিহারের কাটিহার ডিভিশনের আরপিএফ জানিয়েছে, শুক্রবার ডালখোলা-তেলতা রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছে। ২২৩০২ ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের কোচ ৬-এর ৭০ নম্বর বার্থের যাত্রীরা এসকর্ট পার্টিকে জানান ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। যে স্থানে ঘটনাটি ঘটেছে সেটি বিহারের কাটিহার জেলার বলরামপুর এলাকার মধ্যে পড়ে। কোনও যাত্রী হতাহত হননি, তবে জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…