Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Narendra Modi: বাজেটে উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৪ মার্চ ঃ বাজেটে উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, "এমন অনেক সেক্টর রয়েছে, যেখানে সরকার বিশেষজ্ঞদের ভাবনাচিন্তার চেয়ে বড় পদক্ষেপ নিয়েছে। বাজেটে উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১০ বছরে দেশ সংস্কার, আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকার দেখিয়েছে।" প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার এমএসএমএই সেক্টরের ওপর বাজেট পরবর্তী ওয়েবিনারে অংশ নেন।

এই ওয়েবিনারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমি উৎপাদন ও রফতানির সঙ্গে যুক্ত প্রতিটি অংশীদারকে আশ্বস্ত করতে চাই, এই ধারাবাহিকতা আগামী বছরগুলিতে বজায় থাকবে।" প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "আমি তাঁদের নিজেদের প্রতি বিশ্বাস রাখতে এবং বড় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। উৎপাদন এবং রফতানি দেশের জন্য নতুন উপায় এবং সেগুলি তৈরি করা দরকার। বিশ্বের প্রতিটি দেশ চায় ভারতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করতে। আমাদের উৎপাদন সেক্টরকে এই অংশীদারিত্বকে আরও বেশি পরিমাণে কাজে লাগাতে এগিয়ে আসতে হবে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…