Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Hemant Soren : ‘খোঁজ মিলল’ হেমন্ত সোরেনের! কোথায় ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী?

Hemant Soren (File Picture)
Hemant Soren (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিল্লির বাসভবন থেকে ‘পালিয়ে’ যাওয়ার পরে তাঁর খোঁজ ছিল না। অবশেষে মঙ্গলবার দুপুরে রাঁচিতে নিজের বাসভবনে ফিরে এলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। ফিরেই দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। উল্লেখ্য, আর্থিক তছরুপের মামলায় ১০ বার হেমন্তকে সমন পাঠিয়েছে ইডি। সূত্রের খবর, বুধবার সেই সমনে সাড়া দিয়ে ইডি দপ্তরে হাজিরা দেবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। 

আর্থিক তছরুপের মামলায় গত ২৭ জানুয়ারি হেমন্তকে দশমবার সমন পাঠায় ইডি। সোমবার অথবা বুধবার তাঁকে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়। কিন্তু সেই সমনের কোনও জবাব দেননি হেমন্ত। বরং ঝাড়খণ্ড ছেড়ে সোজা চলে যান দিল্লিতে । তার পরে সোমবার সকাল সাতটা নাগাদ দিল্লিতে হেমন্তের বাসভবনে পৌঁছন ইডি আধিকারিকরা। 

কিন্তু ততক্ষণে বাড়ি ছেড়ে পালিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। কোথায় গিয়েছেন, সেই খবর কারোওর জানা ছিল না। চেষ্টা করেও হেমন্তের গতিবিধির খোঁজ পাননি ইডি আধিকারিকরা। তবে তাঁর বাসভবনে চলে তল্লাশি। হেমন্তের গাড়ির চালকের সঙ্গেও আধিকারিকরা কথা বলেন। তার পরে বাজেয়াপ্ত করা হয় হেমন্তের BMW গাড়ি।

তবে রবিবার থেকে লাগাতার নাটকের অবসান হল মঙ্গলবার দুপুরে। গাড়িতে চেপে রাঁচিতে মুখ্যমন্ত্রীর বাসস্থানে পৌঁছন হেমন্ত। তার পরে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকেও বসেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সেই নিয়ে কিছু জানা যায়নি। অন্যদিকে সূত্রের খবর, বুধবার ইডির তলবে সাড়া দিয়ে হাজিরা দেবেন হেমন্ত।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…