Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Flood situation in Uttarakhand:উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি, ভারী বৃষ্টির সতর্কতা নৈনিতালে

Flood situation in Uttarakhand
Flood situation in Uttarakhand

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদিন যত গড়াচ্ছে ততই উদ্বেগজনক পরিস্থিতি হয়ে উঠছে উত্তরাখণ্ডে। একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা।  আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃষ্টি বাড়তে পারে নৈনিতালে। এমনিতেই জলমগ্ন নৈনিতালের একাংশ। এরপরেও যদি বৃষ্টির পরিমাণ বাড়ে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে অনুমান স্থানীয় প্রশাসনের। সেই কারণে নৈনিতালের বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষদের সতর্ক করতে মাইকিং করছে পুলিশ প্রশাসন। পাশাপাশি এলাকার থানাগুলিকেও বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

অন্যদিকে, নৈনিতালের পাশাপাশি উত্তরাখণ্ডের আরও ৫ জেলায় জারি লাল সতর্কতা। এর মধ্যে চম্পাবত, বাগেশ্বর, উধম সিং নগর, পিথোরাগড়, আলমোড়াতে বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। অবিরাম বৃষ্টিপাতের কারণে অলকানন্দা নদীর জল ফুঁসছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…