Breaking News
 
Sarsuna Incident: সরশুনা কাণ্ডে পালটা ‘শাস্তি’! খালি গায়ে কোমরে দড়ি বেঁধে অভিযুক্তদের রাস্তায় হাঁটাল পুলিশ CEC-SIR hearing: রাহুলের আবেদন-সহ একাধিক মামলার শুনানি স্থগিত, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্বস্তি জ্ঞানেশের Virat Kohli: বন্ধুর সাফল্যে উচ্ছ্বসিত বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে কী লিখলেন তিনি? Dilip Ghosh: দলবদল নিয়ে বিজেপিতে নতুন করে চর্চা, ‘কংগ্রেস থেকে এলে তৃণমূল থেকেও আসতে পারেন’—দিলীপ Trump Slams Brazil Election: ‘নির্বাচনে কারচুপি হয়েছে’, লুলার জয় নিয়ে সন্দেহ ট্রাম্পের! পুরস্কার ঘোষণায় নতুন বিতর্ক Rahul Gandhi: ‘মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে থামবে বিক্ষোভ’, দিল্লির ব্যবসায়ীদের বার্তা রাহুলের

 

Pushkar Dhami: ফিট ইন্ডিয়া শুধু শক্তিশালী শরীর নয়, সুস্থ মন ও প্রাণবন্ত আত্মার ভীত : পুষ্কর ধামি

Pushkar Dhami
Pushkar Dhami

 

দেহরাদূন, ২৩ মার্চ : দেখতে দেখতে ৩-বছর পূর্ণ হল উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি সরকারের। এই উপলক্ষ্যে রবিবার সকালে দেহরাদূনে, মুখ্যমন্ত্রীর ক্যাম্প অফিস কমপ্লেক্স গেট থেকে সাইকেল র‍্যালির শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী ধামি নিজেও ওই র‍্যালিতে অংশ নেন। পরে "ফিট ইন্ডিয়া রান"-এই সূচনা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী ধামি এদিন ফিট ইন্ডিয়া মুভমেন্টের গুরুত্ব তুলে ধরে বলেছেন, "ফিট ইন্ডিয়া মুভমেন্ট কর্মসূচিতে এসে আপনাদের সামনে বক্তব্য রাখতে পারা সত্যিই আমার জন্য গর্বের বিষয়। এটি একটি জাতীয় মিশন, যা আমাদের সুস্থ ও শক্তিশালী ভারতের স্বপ্ন বাস্তবায়ন সহায়তা করে। ফিট ইন্ডিয়া কেবল একটি শক্তিশালী শরীর নয়। এটি একটি সুস্থ মন এবং প্রাণবন্ত আত্মার ভীত। কেবলমাত্র একটি ফিট উত্তরাখণ্ডই সমৃদ্ধ উত্তরাখণ্ড হতে পারে, যেখানে সবাই এগিয়ে যায় এবং দেশের অগ্রগতিতে অবদান রাখে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…