New Delhi: দক্ষিণ দিল্লির ফেওনিক্স হাসপাতালে আগুন, দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

Fire at South Delhi's Pheonix Hospital is under control with the efforts of 5 fire engines
Fire at South Delhi's Pheonix Hospital is under control with the efforts of 5 fire engines

 

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর : রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড, এবার আগুন লাগল দক্ষিণ দিল্লির ফেওনিক্স হাসপাতালে। শনিবার সকালে দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ পার্ট-১ এলাকায় অবস্থিত ফেওনিক্স হাসপাতালে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় দ্রুত আয়ত্তে এসেছে আগুন।

পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার সকালে ফেওনিক্স হাসপাতালের বেসমেন্টে আগুন লাগে। দমকলকে খবর দেওয়া হয় সকাল ৯.০৮ মিনিট নাগাদ। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…