Country

11 months ago

Farooq Abdullah: ভয় কমেছে, কাশ্মীরে আবারও পর্যটকদের স্বাগত জানানোর সময় এসেছে,ফারুক আবদুল্লাহ

Farooq Abdullah
Farooq Abdullah

 

শ্রীনগর, ২৭ মে : ভয় কমেছে, কাশ্মীরে আবারও পর্যটকদের স্বাগত জানানোর সময় এসেছে। মঙ্গলবার এমনটাই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ডঃ ফারুক আবদুল্লাহ। তিনি বলেছেন, পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার পর কাশ্মীর উপত্যকার নিরাপত্তা পরিবেশের উন্নতি হয়েছে এবং পর্যটকদের বিনা দ্বিধায় কাশ্মীর ভ্রমণের আহ্বান জানিয়েছেন তিনি।

পহেলগাম গলফ কোর্স পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফারুক আবদুল্লাহ বলেন, সাম্প্রতিক হামলা আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু স্বাভাবিকতা পুনরুদ্ধার করা হচ্ছে। এখানে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক ও কখনই হওয়া উচিত ছিল না। ফারুক আবদুল্লাহ বলেছেন, "সৌভাগ্যক্রমে এখন ভয় কমে যাচ্ছে। আমি গুলমার্গ থেকে ফিরেছি, যেখানে ৪০০ থেকে ৫০০ পর্যটক উপস্থিত ছিলেন। পহেলগামেও আবার মানুষের চলাচল দেখা যাচ্ছে।"


You might also like!