Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Delhi: রবিবারও যমুনার জলে ভাসতে দেখা গেল বিষাক্ত ফেনা, চিন্তায় দিল্লির বাসিন্দারা

Poisonous foam was seen floating in the water of Yamuna
Poisonous foam was seen floating in the water of Yamuna

 

নয়াদিল্লি, ২০ অক্টোবর : রবিবারও দিল্লির যমুনা নদীতে দূষণের দৃশ্য ধরা পড়ল। রবিবার সকালে দেখা যায়, যমুনার জল সাদা ফেনায় ঢেকে রয়েছে। বিভিন্ন কারখানার রাসায়নিক জলে মেশার কারণে এই ফেনার সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদরা।

রবিবার সকালে দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় দেখা যায়, যমুনার জলে বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে। এদিন যমুনা ঘাট পরিষ্কার করতে আসা এক এনজিও কর্মী বলেন, নদীতে প্রচুর ফেনা রয়েছে, এটি ত্বকের পাশাপাশি চোখের জন্যও বিষাক্ত। নদীতে মেশা পয়ঃনিষ্কাশন জলের কারণে নদীর জল দূষিত হচ্ছে।

এদিকে, অক্টোবরের মাঝামাঝি থেকেই বায়ুদূষণের কবলে দিল্লি। বাতাসের গুণগতমানও ক্রমশ নীচের দিকে নেমে গিয়েছে। সবমিলিয়ে বায়ুদূষণ ও যমুনার জল দূষণে চিন্তিত দিল্লি বাসীরা।

You might also like!