Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Hemant Soren : সোরেনের বাড়িতে উপস্থিত ইডি–র দল, আধিকারিকদের মুখোমুখি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

Hemant Soren (File Picture)
Hemant Soren (File Picture)

 

রাঁচি, ৩১ জানুয়ারি : রাঁচিতে বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার সম্মুখীন হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি সংক্রান্ত অর্থ তছরূপের মামলার তদন্তের স্বার্থে সোরেনকে জিজ্ঞাসাবাদ করতে ইডির আধিকারিকেরা সোরেনের রাঁচির বাসভবনে উপস্থিত হয়েছেন।

এই জেরার কারণে রাঁচিতে সোরেনের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ফোর্সের চারটি কোম্পানি–সহ দুহাজারের বেশি নিরাপত্তা বাহিনীর কর্মীদের মোতায়েন করা হয়েছে। এই জেরার কারণে রাঁচির বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

২০ জানুয়ারি অষ্টম তলবের পরে, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জিজ্ঞাসাবাদের জন্য রাজি হন। তবে মুখ্যমন্ত্রী সোরেন নিজে ইডি অফিসে না গিয়ে আধিকারিকদের মুখ্যমন্ত্রীর বাসভবনে ডেকেছেন। এর আগে সাত ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলে। মুখ্যমন্ত্রীর জবাবে সন্তুষ্ট হয়নি ইডির দল। এরপর নবম ও তারপর দশম সমন পাঠানো হয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…