Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

ED Raid: বন কেলেঙ্কারি মামলায় তৎপর ইডি, হরক সিংয়ের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থানে ইডি-র অভিযান

ED
ED

 

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি  : উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী হরক সিং রাওয়াতের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা অভিযান চালায়। বুধবার ইডি সূত্রে এই তথ্য জানা গিয়েছে। বন কেলেঙ্কারির মামলার তদন্তের স্বার্থে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী হরক সিং রাওয়াতের সঙ্গে যুক্ত ১২টিরও বেশি স্থানে অভিযান চালাচ্ছে। জানা গিয়েছে, বন কেলেঙ্কারির মামলায় ইডি বুধবার সকাল থেকে দিল্লি, চণ্ডীগড় এবং উত্তরাখণ্ডের ১২টিরও বেশি জায়গায় অভিযানকার্য শুরু করেছে।

রাজ্য বনমন্ত্রী হিসাবে হরক সিং রাওয়াতের মেয়াদকালে রাওয়াত এবং তাঁর বিভাগীয় আধিকারিকদের বিরুদ্ধে গাছ কাটাসহ নানারকম গুরুতর অভিযোগ ওঠে। টাইগার সাফারি প্রকল্পের অধীনে জিম কোর্বেট পার্কে অবৈধ গাছ কাটা–সহ নানারকম গুরুতর অভিযোগে ওঠে তাদের বিরুদ্ধে। সেই সংক্রান্ত মামলার তদন্তের স্বার্থেই ইডি এদিন অভিযান শুরু করেছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…