Dimple Yadav : মইনপুরী থেকে বিরাট জয়, লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন ডিম্পল যাদব

Dimple Yadav
Dimple Yadav

 

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : উত্তর প্রদেশের মইনপুরী সংসদীয় আসন থেকে বিরাট জয় পেয়েছেন ডিম্পল যাদব। একইসঙ্গে নিজেদের গড় ধরে রেখেছে সমাজবাদী পার্টি। মইনপুরী থেকে জয়ের পর সোমবার লোকসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। শপথ নেওয়ার পর ডিম্পল যাদবকে অভিনন্দন জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

বিজেপির রঘুরাজ সিং শাক্যকে ২৮৬,৮১২ ভোটে পরাজিত করে মইনপুরী লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ব্যবধানে জিতেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। ১৯৯৬ সাল থেকে মইনপুরী আসনটি যাদব পরিবারের হাতেই রয়েছে। শেষ লোকসভা নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। গত ১০ অক্টোবর তাঁর মৃত্যুর কারণে এই আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। যাদব অধ্যুষিত এই আসন দখলে রাখতে মুলায়মের পুত্রবধূকে প্রার্থী করেছিল সমাজবাদী পার্টি। শ্বশুরের মইনপুরীতে বিশাল জয় পেয়েছেন পুত্রবধূ ডিম্পল।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…