Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Country

1 day ago

Palam Delhi Fire: দিল্লির পালামে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! প্রাণ হারালেন ৬ জন

Fire breaks out Delhi's Palam
Fire breaks out Delhi's Palam

 

নয়াদিল্লি, ১৮ মার্চ : রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির পালামে। বুধবার দিল্লির পালাম এলাকার একটি বহুতলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৬ জনের। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। তবে, ৬ জনকে প্রাণে বাঁচানো যায়নি।

পুলিশ ও দমকল জানিয়েছে, বুধবার সকাল ৭টা নাগাদ খবর পাওয়া যায় দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম এলাকায় একটি বাড়িতে আগুন লেগেছে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই একে একে পৌঁছে যায় দমকলের প্রায় ৩০টি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বেসরকারি মতে, মৃতের সংখ্যা ৭। মৃতদের মধ্যে তিনটি শিশু রয়েছে।

You might also like!