Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Country

2 months ago

Delhi Pollution: দিল্লি দূষণের কবলেই, পঞ্জাব ও হরিয়ানায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস

Delhi Pollution
Delhi Pollution

 

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : রাজধানী দিল্লি শুক্রবারও দূষণের কবলে। ধোঁয়াশার ঘনঘটা কমছেই না। ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম মন্দির, আইটিও সর্বত্রই শুধু ধোঁয়াশা আর ধোঁয়াশা। এদিন সকালে দিল্লির বিভিন্ন এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল মন্দ পর্যায়েই, কোথাও কোথাও আবার উদ্বেগজনক স্তরে।

রাজধানীর আইটিও এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৫৪, ইন্ডিয়া গেট ও কর্তব্যপথ এলাকায় ২৬৫, দিল্লি এইমস এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ৩৩৮। গাজীপুরের পরিস্থিতি খুবই উদ্বেগজনক ছিল, সেখানে একিউআই রেকর্ড হয়েছে ৩৮৬। দিল্লির আনন্দ বিহারে এদিন সকালে বাতাসের গুণগতমানের সূচক ছিল ৩৮০।

শীতের দাপট ইতিমধ্যেই শুরু হয়েছে রাজধানীতে, আগামী ২৪ ঘণ্টাও এমনই ঠান্ডা বজায় থাকবে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, দিল্লির পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বজায় থাকবে ঠান্ডা। উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশে সকালের দিকে থাকতে পারে কুয়াশা। উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

You might also like!