Gujarat Election : বিজেপির হারের আর কত সময় বাকি হিসাব করতে ঘড়ি লাগিয়েছিল কংগ্রেস! তারপর......

Congress took down clock which was counting down to a BJP defeat
Congress took down clock which was counting down to a BJP defeat

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গুজরাত ভোট নিয়ে আশাবাদী ছিল কংগ্রেস। গুজরাত থেকে বিজেপির বিদায়ের অন্তিম সময় হিসাব করতে একটি ডিজিটাল ঘড়ি লাগানো হয়েছিল আমদাবাদের প্রদেশ কংগ্রেস দফতরের সামনে। দিন, ঘণ্টা, মিনিট, সেকেন্ড গুনে তা জানিয়ে দিচ্ছিল হাতে আর কতটা সময়। বৃহস্পতিবার, গণনা শুরু হতেই অবশ্য ফাঁকা হয়ে যায় কংগ্রেসের দফতর। কিন্তু ঘড়ি সময় দেখিয়েই চলে। 

ফলাফল কী হতে পারে জেনে খুলে ফেলা হয় ঘড়িটি। ঘটনাচক্রে, ঘড়ির কাঁটা তখন বারো টা ছুঁয়েছে! সময় যে কংগ্রেসের পক্ষে নেই তা জানান দিল ঘড়িটি ও।   

গুজরাতে প্রধান বিরোধী দল হিসাবে থেকেই সন্তুষ্ট থাকতে হবে কংগ্রেসকে। এ যাবৎ সবচেয়ে খারাপ ফল হয়েছে তাদের। ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, ভোট কেটে অনেক আসনেই কংগ্রেসে কে টেক্কা দিয়েছে আপ। নিজেরাও জিততে পারেনি, উল্টে ভোট কাটাকাটির সুবিধা নিয়ে জিতে গিয়েছে বিজেপি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…