Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

1 month ago

Bihar accident: বিহারে কীর্তনের দলে ঢুকল গাড়ি! পিষে মৃত্যু ৫ জনের, আহত একাধিক

Five killed in Bihar's Supaul as speeding car rams into crowd performing kirtan
Five killed in Bihar's Supaul as speeding car rams into crowd performing kirtan

 

পাটনা, ২৬ আগস্ট : বিহারে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। মঙ্গলবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বিহারের সুপৌলের পিপড়া থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, গলগলিয়া-আরারিয়া ৩২৭ই জাতীয় সড়কের পাশে থাকা বজরংবলী মন্দিরের সামনে কীর্তন গাইছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই সময়েই একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। গাড়ির চাকায় পিষে মৃত্যু হয় পাঁচজনের।

গাড়ির চাকায় পিষ্ট হয়ে যান অনেকেই। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন অনেকেই। তাঁদের উদ্ধার করে সুপৌলের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় আরও দু’জনের। পুলিশ জানিয়েছে, তিতাই দাস (৬৫), রাজু দাস (৫০) এবং সুরেন্দ্র যাদবের (৪৫) মৃত্যু হয়েছে। অন্য দু'জনের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, ঝুলন উপলক্ষ্যে পিপড়ার কাটাইয়া গথ চক এলাকায় ওই মন্দিরের সামনে ভজন-কীর্তন হচ্ছিল। কীর্তন শুনতে বেশ ভিড় হয়েছিল। সেই সময়েই দ্রুত গতিতে একটি গাড়ি এসে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

You might also like!