সুন্দরবন,
১৬ ডিসেম্বর : ১৯৭১ সালের ১৬
ডিসেম্বর। বাংলাদেশ স্বাধীন হয়েছিল। প্রতিবেশী দেশের স্বাধীনতা আনতে ভারতের গুরুত্বপূর্ণ
ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাংলাদেশ। যাঁর
মুখ্য ভূমিকায় ছিলেন সেসময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। শুক্রবার সেই বিজয় দিবসের
ঐতিহাসিক পটভূমিতে দুই দেশের মধ্যবর্তী
জল সীমান্ত সুরক্ষার দায়িত্বে এল বিএসএফের মহিলা
বাহিনী। এদিন তার হল
মহড়া ।
উত্তর
চব্বিশ পরগনা জেলার বসিরহাটে স্বরূপনগর থেকে হেমনগরের শামসেরনগর
পর্যন্ত মোট সীমান্ত এলাকা
৯৩ কিলোমিটার। তার মধ্যে জল
সীমান্ত রয়েছে ৪০ কিলোমিটার। বাকি
৫৩ কিলোমিটারের সীমান্তে আছে কাঁটাতারের বেড়া।
জল সীমান্ত বেড়াহীন। সেখানে রয়েছে সুন্দরবনের বিশাল জঙ্গল। প্রায়ই শোনা যায়, জলদস্যুরা
বাংলাদেশ থেকে নদীপথে কাঁটাতার
বিহীন এলাকা দিয়ে ঢোকে। ভারতীয়
মৎস্যজীবীদের মাছ, কাঁকড়া, নৌকা
লুঠ করে ফের বাংলাদেশে
পালিয়ে যায়। বিশাল অরণ্যে
বিভিন্ন সময় চোরাশিকারিরা ম্যানগ্রোভ
পাচার করে বলে অভিযোগ।
ফল, মধু সহ পাচার
রুখতে সীমান্তে এবার স্পেশাল ফোর্স
নিয়োগ করা হল। যাঁর
দায়িত্বে থাকছেন প্রমীলা বাহিনী।