বড় ঘোষনা ! চালক ছাড়াই এবার মেট্রো চলবে ভারতে

Metro Railway Service
Metro Railway Service

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মেট্রো চালাতে এর পাইলটের প্রয়োজন হবেনা , পুরোপুরি সিগন্যালিং ব্যবস্থার উপর নির্ভর করেই চলবে ট্রেন।২০২৬ সালের মধ্যে এই পরিষেবা চালু করার প্রস্তুতি চলছে।   

দেশের মধ্যে প্রথম এই পরিষেবা চালু হতে চলেছে চেন্নাইয়ে। দু’টি পর্যায়ে এই পরিষেবা চালু করা হবে বলে মেট্রোরেল সূত্রে খবর। চেন্নাই মেট্রোরেলের (সিস্টেমস-অপারেশনস) অধিকর্তা রাজেশ চতুর্বেদী সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজ খুব দ্রুত গতিতে চলছে। এই পর্যায়ে ট্রেন পরিষেবা পুরোপুরি চালকবিহীন হবে। সিগন্যালের উপর নির্ভর করে ট্রেন ছুটবে।”  

দ্বিতীয় পর্যায়ের এই প্রকল্পকে তিনটি করিডরে ভাগ করা হয়েছে বলে জানিয়েছেন রাজেশ। এই পর্যায়ে ট্রেন চলবে মোট ১১৮.৯ কিলোমিটার। এই গোটা রেলপথে থাকবে ১২৮টি স্টেশন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…