Rajasthan:রাজস্থানে শক্তিশালী সরকার গঠন করবে বিজেপি, ভোট দেওয়ার পর আত্মবিশ্বাসী মেঘওয়াল

Union Minister and BJP leader Arjun Ram Meghwal
Union Minister and BJP leader Arjun Ram Meghwal

 

বিকানের, ২৫ নভেম্বর : রাজস্থানে এবার বিজেপিই সরকার গঠন করবে। আত্মবিশ্বাসের বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল। শনিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল রাজস্থানের বিকানের পূর্ব বিধানসভা কেন্দ্রের কিসামিদেসরে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর তিনি বলেছেন, "রাজস্থানে শক্তিশালী সরকার গড়বে বিজেপি।"

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, "আমরা এখানে গণতন্ত্রের শক্তি দেখতে পাচ্ছি, কারণ বিপুল সংখ্যক নারীরা নিজেদের ভোট দিতে এসেছেন।" এদিন সকালে নিজের ভোট দেওয়ার আগে জনগণের কাছে ভোট দেওয়ার আবেদন জানিয়ে অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, "আমি সমস্ত ভোটারদের কাছে নিজেদের ভোট দেওয়ার জন্য আবেদন করছি, রাজস্থানে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…