Breaking News
 
Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর

 

Nitish Kumar : আদানি ইস্যুতে মোদী সরকারকে বিঁধলেন নীতীশ, বললেন সম্ভবত অভ্যন্তরীণ বিষয় এটি

Nitish Kumar -  Narendra Modi
Nitish Kumar - Narendra Modi

 

পাটনা, ১৭ ফেব্রুয়ারি : আদানি ইস্যুতে সংসদে বহুবার আলোচনার দাবি জানিয়েছেন কংগ্রেস-সহ বিরোধীরা। কিন্তু, এই ইস্যুতে আলোচনা না হওয়ায় উত্তাল হয়েছে গণতন্ত্রের পীঠস্থান সংসদ। এবার আদানি ইস্যুতে কেন্দ্রীয় সড়করকে বিঁধলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেছেন, সংসদে যে কোনও ইস্যুতে কথা বলার অধিকার রয়েছে প্রতিটি সদস্য ও দলের। আমরা যখন সংসদে ছিলাম, তখন আমাদের কথাও শোনা হয়েছিল। এমনকি আমরা যখন সরকারের ছিলাম, তখন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীও বিরোধীদের কথা শুনতেন। যদি আপনারা আলোচনা প্রত্যাখ্যান করেন, তার মানে অবশ্যই এটি অভ্যন্তরীণ বিষয়।

বিবিসি-র দফতরে আয়কর বিভাগের সমীক্ষা প্রসঙ্গে নীতীশ বলেছেন, কেউ তাঁদের বিরুদ্ধে কথা বললেই পরিণতি ভোগ করতে হবে। যারা আমাদের বিরুদ্ধে কথা বলতে অথবা লিখতে চায়, তাঁরা লিখতেই পারে। সর্বশেষ সিদ্ধান্ত নেবে জনগণ। ''হিন্দু রাষ্ট্র'' ইস্যুতেও মন্তব্য করেছেন নীতীশ। তাঁর কথায়, বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করেন, যদি কেউ ভারতকে এমনটা (হিন্দু রাষ্ট্র) করতে চায়, তাহলে সে দেশকে ধ্বংস করতে চায়। আমরা গান্ধীজির পথ অনুসরণ করছি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…