
বাঘপত, ৪ জানুয়ারি : উত্তর প্রদেশে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। বুধবার সকাল ৬টা নাগাদ উত্তর প্রদেশের বাঘপতের মাভিকলা থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা, প্রবল ঠাণ্ডাকে উপেক্ষা করেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় পা মেলান অসংখ্য কংগ্রেস নেতা-কর্মীরা।
এদিনও শীতকে পাত্তা দিলেন না রাহুল, সোনিয়া গান্ধী পুত্রকে এদিনই দেখা গিয়েছে সেই সাদা টি-শার্টে। রাহুলের পাশে থাকা সবাইকে সোয়েটার অথবা জ্যাকেট পরে থাকতে দেখা গেলেও, রাহুলের শরীরে ছিল মাত্র একটি সোয়েটার। এদিন রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় পা মেলান অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরাহ, কৌতুকাভিনেতা রাজীব নিগম প্রমুখ।
