Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

1 month ago

Govt Restricts 2-Drug Combinations: চার বছরের কম বয়সি শিশুদের জন্য ক্লোরফেনিরামিন-ফেনাইলেফ্রিন যুক্ত কাশির ওষুধে নিষেধাজ্ঞা

Govt Restricts 2-Drug Combinations for for Kids
Govt Restricts 2-Drug Combinations for for Kids

 

নয়াদিল্লি, ২২ আগস্ট : শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে চার বছরের কম বয়সি শিশুদের জন্য ক্লোরফেনিরামিন ম্যালেট ও ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইডের সংমিশ্রণে তৈরি সব ধরনের ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি) ওষুধের ব্যবহার নিষিদ্ধ করল কেন্দ্র। একই সঙ্গে এই ওষুধগুলির উৎপাদন, বিক্রি ও বিতরণের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে।

শনিবার জারি করা বিজ্ঞপ্তিতে কেন্দ্র জানিয়েছে, সংশ্লিষ্ট ওষুধের লেবেল, প্যাকেজ ইনসার্ট এবং প্রচারমূলক সামগ্রীতে এই সংক্রান্ত সতর্কবার্তা উল্লেখ করা বাধ্যতামূলক হবে। এর আগে ১৫ এপ্রিল ২০২৫-এ নির্দিষ্ট কিছু এফডিসি ওষুধের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এবার তার পরিধি বাড়িয়ে ক্লোরফেনিরামিন ম্যালেট ও ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইডযুক্ত সমস্ত এফডিসি ওষুধকে এর আওতায় আনা হয়েছে।

বিশেষজ্ঞ কমিটি এবং ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ডের সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। কেন্দ্রের বক্তব্য, চার বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারে ঝুঁকি তৈরি হতে পারে। এই বয়সি শিশুদের জন্য তুলনামূলক নিরাপদ বিকল্পও রয়েছে।

You might also like!