
অজমের শরিফ (রাজস্থান), ৬ ডিসেম্বর : জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা দিয়েছিলেন একদিন আগেই। তারই মধ্যে মঙ্গলবার দুপুরে রাজস্থান গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, সেখানে অজমের শরিফে পৌঁছলেন তিনি। মাথায় চাদর, ফুল, ধূপের ঝুড়ি নিয়ে হাজির সহযোগীর সঙ্গে অজমের শরিফে পৌঁছন মমতা।
মমতা অজমেঢ় যাবেন, তা ঠিক হয়েছিল আগেই। সেই মতো এ দিন দুপুরে অজমের শরিফে খোয়াজা মইনউদ্দিন চিস্তির দরগায় পৌঁছন তিনি। ফুল, চাদর, ধূপ কেনেন বাইরে। তার পর সহযোগীর মাথায় ঝুড়ি চাপিয়ে ঢোকেন দরগায়। অজমের শরিফ থেকে থেকে পুষ্করও যাবেন মমতা। সেখানে রয়েছে ব্রহ্মার মন্দির।
পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যয়ের রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। বুধবারই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ওই অধিবেশনে দলের রণকৌশল কী হবে, তা নিয়ে তৃণমূলের সাংসদদের সঙ্গে তিনি বৈঠক করবেন।
