Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Country

8 months ago

Heavy Snowfall In Himachal Pradesh: ফের পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টি-তুষারপাতের পূর্বাভাস কাশ্মীর ও হিমাচলে

Himachal Pradesh  Snowfall
Himachal Pradesh Snowfall

 

শ্রীনগর ও শিমলা, ২৭ জানুয়ারি : নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু ও কাশ্মীরে ফের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। ইতিমধ্যেই শ্রীনগরে তুষারপাত শুরু হয়ে গিয়েছে। শ্রীনগরে তুষারপাতের কারণে শ্রীনগরগামী এবং সেখান থেকে প্রস্থান করা আটটি বিমান বাতিল করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, তবে পরবর্তী দুই দিন আবহাওয়া শুষ্ক কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে কৃষকদের ২৮ জানুয়ারি পর্যন্ত সমস্ত কৃশকায় বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশেও। কুল্লু, কিন্নৌর, চাম্বা এবং লাহুল ও স্পিতি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, এই জেলাগুলিতে ভারী তুষারপাতের পাশাপাশি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

You might also like!