Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Delhi Budget 2025: দিল্লির জনতাকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা হবে, রেখা গুপ্তা

CM Rekha Gupta
CM Rekha Gupta

 

নয়াদিল্লি, ৩ মার্চ: আগামী ২৪-২৬ মার্চের মধ্যে পেশ হবে বিকশিত দিল্লির বাজেট। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। একইসঙ্গে তিনি বলেছেন, দিল্লির জনতাকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা হবে। সাংবাদিক সন্মেলনে রেখা গুপ্তা বলেছেন, ''আমরা ২৪-২৬ মার্চের মধ্যে বিকশিত দিল্লির জন্য বাজেট পেশ করব। এই বাজেট সমাজের সমস্ত অংশের পরামর্শ-সহ বিকশিত দিল্লির বাজেট হবে এবং বাজেটে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, দূষণ হ্রাস, কর্মসংস্থান, উন্নত শিক্ষার সুবিধা, দরিদ্রদের জন্য ভর্তুকিযুক্ত পুষ্টিকর খাবার, প্রবীণ নাগরিকদের কল্যাণ প্রভৃতির ওপর জোর দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আরও বলেছেন, "সমস্ত আধিকারিকদের সমাজের সমস্ত অংশের পরামর্শগুলি একত্রিত করার নির্দেশ দেওয়া হয়েছে, এজন্য আমরা একটি ইমেল আইডি জারি করেছি। আমরা ৫ মার্চ দিল্লির মহিলা সংগঠনগুলিকে বাজেটের জন্য তাঁদের পরামর্শ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি৷ একই দিন শিক্ষাবিদদেরও তাঁদের পরামর্শের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ৬ মার্চ, আমরা বাজেটের জন্য তাঁদের পরামর্শ জানার জন্য ট্রেড ইউনিয়নগুলিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা দিল্লির জনগণের কাছে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…