Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Parvesh Verma: নির্বাচনী ইস্তেহারের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে, পরভেশ সিং

Parvesh Verma
Parvesh Verma

 

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি : নির্বাচনী ইস্তেহারের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে, জোর দিয়ে বললেন বিজেপি নেতা পরভেশ সাহিব সিং। বৃহস্পতিবার পরভেশ বলেছেন, ''দিল্লির প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। দিল্লির জনতা আমাদের ওপর অগাধ ভালোবাসা ও আশীর্বাদ দিয়েছে। আমি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাই, যাঁর উন্নয়নে জনগণ আস্থা রেখেছে। দিল্লির মানুষ আত্মবিশ্বাসী যে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা দিল্লিকে বিশ্বের সবচেয়ে সুন্দর রাজধানী করতে সফল হব। আমি দলের প্রধান জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাই।"

পরভেশ সাহিব সিং আরও বলেছেন, "আমি দিল্লির সমস্ত কর্মীদের শুভেচ্ছা জানাই। তাঁদের পরিশ্রমের ফল এসেছে। আমি দিল্লির জনগণকে ধন্যবাদ জানাই, যারা আমাদের ৪৮টি আসন দিয়েছেন।। আমরা আমাদের ইস্তেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করেছি। আমি সবসময় বলি, আমি বিজেপির একজন সুশৃঙ্খল কর্মী এবং সর্বদা তেমনই থাকব, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বিজেপিতে থাকব। দল আমাকে যে দায়িত্ব দেবে আমি তা পালন করবো।"


You might also like!