Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Country

8 months ago

Ajit Pawar plane crash: বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পাওয়ারের

NCP Leader Among Five Killed in Aircraft Crash
NCP Leader Among Five Killed in Aircraft Crash

 

পুণে, ২৮ জানুয়ারি : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পাওয়ার বুধবার সকালে বারামতী বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টার সময় বিমান দুর্ঘটনায় মারা যান। এই খবরের জেরে রীতিমতো দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে ভেঙে পড়ে বিমান। সেই বিমানে ছিলেন এনসিপি সুপ্রিমো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বিমানটি ভেঙে পড়ার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে এবং দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অজিত ছাড়াও মৃতদের তালিকায় রয়েছেন এনসিপি নেতার দুই নিরাপত্তাকর্মী, দু’জন বিমানকর্মী (এক জন পাইলট, অপর জন ফার্স্ট অফিসার)। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানেই ছিলেন শরদ পাওয়ারের ভ্রাতুষ্পুত্র তথা এনসিপি প্রধান অজিত। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়।

You might also like!