Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Bengali News: প্লেনের পর এবার বিমানবন্দরেই "মূত্র ত্যাগ"!

New Delhi airport
New Delhi airport

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগেই এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ আকাশে  প্রস্রাব কান্ড নিয়ে বেকায়দায় পরেন বেঙ্গালুরুর যুবক শঙ্কর মিশ্র। তার রেশ কাটতে না কাটতেই এবার দিল্লি বিমানবন্দরের মধ্যে প্রকাশ্যে প্রস্রাব করে গ্রেফতার হলেন এক ব্যক্তি। জানা গেছে, গত ৮ই জানুয়ারি দিল্লি বিমানবন্দরে মত্ত অবস্থাতে এক ব্যক্তি ওই ঘটনাটি ঘটান। এমনকী সেইসময় তাঁকে থামাতে গেলে সহযাত্রীদের হুমকিও দেন বলে অভিযোগ।

সুত্র মারফৎ জানা গিয়েছে, জওহর আলি খান নামক ওই ব্যক্তি দিল্লি বিমানবন্দর টার্মিনাল তিন এ ৬ নম্বর গেটের কাছে মদ্যপ অবস্থায় প্রকাশ্যে প্রস্রাব করতে শুরু করেন। পারিপার্শ্বিক সহ যাত্রী, বিমানবন্দর কর্মীরা বাধা দিলে তাদের পাল্টা হুমকি দেন ওই ব্যক্তি। জনসমক্ষে এই ঘটনার জেরে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে কিন্তু পরে ব্যক্তিগত জামিনে তিনি ছাড়াও পেয়ে যান। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…