Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Heeraben Modi : প্রধানমন্ত্রীর মা'কে বিশেষ সম্মান, গুজরাটের জলাধারের নামকরণ হচ্ছে হীরাবেন মোদীর নামে

Heeraben Modi
Heeraben Modi

 

রাজকোট, ৬ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদ্য প্রয়াত মা হীরাবেন মোদীকে বিশেষ সম্মান জানানো হল তাঁর নিজের শহর গুজরাটে। গুজরাটের রাজকোট জেলায় ভাগুদাদ গ্রামের কাছে নয়ারি নদীতে ‘চেক ড্যাম’টির নামকরণ তাঁর নামে করার কথা জানাল ওই ড্যামটি তৈরি করা সমাজ কল্যাণমূলক সংস্থা গঙ্গা পরিবার ট্রাস্ট ।

স্থানীয় কৃষকদের সুবিধার জন্য গুজরাটের রাজকোট জেলায় ভাগুদাদ গ্রামের কাছে নয়ারি নদীতে ‘চেক ড্যাম’টি তৈরি করা হয়েছে। ১৫ লক্ষ টাকা খরচ করে চেক ড্যামটি তৈরি করেছে গঙ্গা পরিবার ট্রাস্ট নামে সমাজ কল্যাণমূলক সংস্থা। ওই ট্রাস্টের সভাপতি দিলীপ সখিয়া জানান, গত বুধবারই এই ড্যামটির উদ্বোধন করা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দর্শিতা শাহ ও রাজকোটের মেয়র প্রদীপ দেব। দিলীপবাবুর কথায়, “প্রধানমন্ত্রীর মাকে বিশেষ সম্মান জানিয়ে তাঁর স্মৃতিতেই এই চেক ড্যামটির নাম হীরাবেনের নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে হীরাবা স্মৃতি সরোবর। আশা করি, এই প্রয়াস অন্যদেরও তাঁদের আপনজনের জন্য কিছু করতে অনুপ্রেরণা জোগাবে।”

প্রসঙ্গত, গত চার মাসে অন্তত ৭৫টি চেক ড্যাম তৈরি করেছে এই ট্রাস্ট। রাজকোটের এই নয়া চেক ড্যামের কাজ আগামী দু’সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। ৪০০ ফুট দীর্ঘ ও দেড়শো ফুট চওড়া এই জলাধারে আনুমানিক আড়াই কোটি লিটার জল ধারণের ক্ষমতা থাকবে বলে জানিয়েছেন দিলীপ। অর্থাৎ একবার এটি পূর্ণ হলে আগামী ৯ মাস জল নিয়ে কোনও সমস্যায় পড়তে হবে না। যাতে উপকৃত হবেন কৃষকরা।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর প্রয়াত হন শতায়ু হীরাবেন। মায়ের অসুস্থতার খবর শুনেই আহমেদাবাদে ছুটে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। মায়ের প্রয়াণের পর নিজে হাতেই শেষকৃত্য সম্পন্ন করেন। এবার হীরাবেনকে বিশেষ সম্মান জানানো হল গুজরাটে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…