
শ্রীনগর, ২৬ ফেব্রুয়ারি : অপেক্ষা আর মাত্র কিছু দিনের, আগামী ১ মার্চ থেকে চলবে শ্রীনগর-জম্মু সরাসরি বন্দে ভারত ট্রেন। আগে শ্রীনগর ও শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরার মধ্যে পরিচালিত হত এই পরিষেবা, যা এখন সরাসরি শ্রীনগর এবং জম্মুর মধ্যে চলবে। যাত্রীদের প্রত্যাশিত চাহিদার কথা বিবেচনা করে বিদ্যমান ৮-কোচের বন্দে ভারত রেক থেকে কোচের সংখ্যা বাড়িয়ে ২০-কোচের রেক করা হয়েছে। এই সম্প্রসারণের প্রধান লক্ষ্য হল, জম্মু ও কাশ্মীরে রেল যোগাযোগ বৃদ্ধি করা, উপত্যকা ও জম্মু অঞ্চলের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা।
